দেশসেরা ২৫১ জন মেধাবী সংগঠক নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ২৫১ জনের মধ্যে চাঁদপুরের নয় শিক্ষক-শিক্ষিকা রয়েছে এই কমিটিতে।
তাঁরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম। তিনি শাহরাস্তি উপজেলার নিজমেহের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক।
সহ- সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। তিনি ফরিদগঞ্জ উপজেলার বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক।
বিভাগীয় সমন্বয়ক মোস্তফা কামাল বাবুল। তিনি চাঁদপুর সদর উপজেলার ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন তালুকদার। তিনি ফরিদগঞ্জ উপজেলার মানুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস লিটন। তিনি শাহরাস্তি উপজেলার খেড়িহর সরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নির্বাহী সদস্য শাহাবুদ্দিন। তিনি চাঁদপুর সদর উপজেলার ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক।
উপ-অর্থ বিষয়ক সম্পাদক গিয়াস কবির। তিনি ফরিদগঞ্জ উপজেলারপোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উপ-আইসিটি বিষয়ক সম্পাদক মূহাম্মদ কামাল হোসাইন চৌধুরী। তিনি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহ-আইসিটি বিষয়ক সম্পাদক শাহানাজ আক্তার। তিনি মতলব উত্তর উপজেলার ফরাজী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।