হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নর দক্ষিণ আলগী গ্রামের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার দক্ষিণ আলগী গ্রামের মোঃ ইমরান হোসেন খানের ছেলে জিহাদ (৫) ও মোঃ ইমান হোসেন খানের কন্যা নুসাইবা (৪) পুকুরের পানিতে ডুবে মারা যান।
শিশুদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।