হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া মুন্সী বাড়ীর কামরুজ্জামান কামরুল মুন্সী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ বাজারের ভিআইপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি হাজীগঞ্জ পৌরসভার নবাগত কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক মুন্সী ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সীর ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হাজীগঞ্জ ডাকাতিয়া ব্রীজ সংলগ্নে বালুমহালে ব্যবসা করতেন কামরুল মুন্সী।
জানা গেছে, গত বছর তার হৃদরোগ ধরা পড়ে। তার দুই মেয়ে ও এক সন্তানসহ স্ত্রী রয়েছে। রাত নয়টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।