চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অপ-প্রচারকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু। অভিযোগে ৬ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করা হয়।
বিবাদীরা হলেন, ওই ইউনিয়নের ধড্ডা গ্রামের আনোয়ার হোসেন চেয়ারম্যান বাড়ির জুনাব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের আব্বাস মোল্লা বাড়ির আব্দুল মতিনের স্ত্রী ফাতেমা বেগম (২৮), মজিবুর রহমানের ছেলে কাউছার (২৮), আব্দুল কাদেরের ছেলে মনির হোসেন (৩২), মজিবুর রহমানের মেয়ে সুমি আক্তার (২৫) ও মৃত হাতেম আলীর মেয়ে কুলছুমা বেগম।
গত শনিবার ৬ ফেব্রুয়ারী হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ উল্লেখ করেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কুচক্রী ও স্বার্থান্বেষী মহল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটুর সম্মান ক্ষুন্ন করার পাঁয়তারা করছে। ওই স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে মুজিববর্ষের গৃহহীনদের ঘর নিয়ে ইউপি চেয়ারম্যানের অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্নভাবে অপ-প্রচার করে।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু জানান, তার সম্মান ক্ষুন্ন হয়েছে বলে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় অভিযোগটি দায়ের করেন। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপ-প্রচার করছে। অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আরেকটি অভিযোগ দায়ের করা হলে বলে তিনি জানান।
জানা গেছে, অনিয়মের প্রসঙ্গে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার কার্যালয়ে বিবাদীদের উপস্থিত করানো হয়। ওইসময় ৪ জন বিবাদী মজিব বর্ষে তাদের গৃহ নির্মাণে কোন চাঁদা দেয়নি বলে বক্তব্য দিয়েছেন। তারা হলেন, জাহাঙ্গীর আলম, ফাতেমা বেগম, কাউছার, মনির হোসেন ও সুমি আক্তার জোৎ¯œা। বিবাদীরা বলেন, আমাদের সাথে আগে কখনও কোন ব্যক্তি গৃহ নির্মাণ প্রসঙ্গে কথা বলেনি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।