POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১ | সময়: ১০:৩১ অপরাহ্ণ

কচুয়ায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কার্যক্রমের কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র সভাপতিত্বে এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেনু,উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন,হাসপাতালের আরএমও ডা: সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী কর্মসূচিতে প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রেনু আক্তার।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদ জানান, কচুয়ায় ৫ হাজার ৫শ ৩৮জনের টিকা প্রদানের ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে ৪শ জন। প্রথম দিনে আমরা ৩০জনের মাঝে ভ্যাকসিন প্রদান করব এবং পর্যায়ক্রমে বাকী ভ্যাকসিন প্রদান করা হবে। এ কার্যক্রমে অংশগ্রহন করতে সবাইকে অনলাইনে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন