পড়ব বই-গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। শুক্রবার সোনার বাংলা সাহিত্য পাঠাগারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুফিয়া খাতুন পাঠাগারের সভাপতি কাজী মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা ও সেবা উন্নয়ন পাঠাগারের সভাপতি কাজী মো: আনোয়ারুল্লাহ।
সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সভাপতি জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,যুগ্ন সম্পাদক কাউছার আহমেদ ,সোনার বাংলা সাহিত্য পাঠাগারের উপদেষ্টা ডা: জাকির হোসেন জাহাঙ্গীর,সাহিত্য সম্পাদক মাসুদ রানাসহ আরো অনেকে।