ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারীর গনসংযোগ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ি,গাজী বাড়ি আটিয়া বাড়িসহ বিভিন্ন বাড়িতে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ভোটারদের আগামী ১৪ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি নির্বাচনে নেমেছি জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। ফরিদগঞ্জ পৌরসভার সাধারণ জনগণ এ নির্বাচনে ভোটের মাধ্যমে তা জবাব দিবে। আপনাদের মাধ্যমে বলতে চাই বর্তমান সরকারের নেতা কর্মীরা আমার নেতা কর্মীদের নানাভাবে হুমকি অব্যাহত রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুবদল ছাত্রদল,সেচ্চাসেবক দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।#