হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্কে হ্যালি প্যাড নির্মাণ কাজের উদ্বোধন করেন মোতাওয়াল্লী মো. আলমগীর কবির পাটওয়ারী।
মঙ্গলবার সকালে উদ্বোধনকালে তিনি বলেন, বিজনেস পার্কের ১২ তলার ছাদে হ্যালি প্যাডের নির্মাণ কাজের শুরু করেছি। আমি চেয়েছি হাজীগঞ্জ উপজেলার সংবাদকর্মীদের হাতের ছোঁয়ায় অংশীদারীত্ব থাকবে। এজন্য সবাইকে নিয়ে এই নির্মাণ কাজ শুরু করেছি।
তিনি বলেন গুরুতর অসুস্থ, বিয়ের বর-কনেসহ জরুরী কাজে উড়োজাহাজে ব্যবহার করা যেতে পারবে।
ওইসময় তিনি ৫ম তলায় ফুড ল্যাভারসে যেকোন অনুষ্ঠান, বিয়ে, বর-কনে দেখাদেখি, বাসরঘরসহ মনোরঞ্জনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনকালে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিশেষ মোনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতী আব্দুর রউফ।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী আলমগীর কবির পাটওয়ারী।
তিনি আরো বলেন, বহুমুখী ঐতিহ্যের অনন্য প্রতিষ্ঠান বিজনেস পার্ক । এখানে ফুড লাভারস, পার্ক, হ্যালী প্যাড, স্টেজ শো, বর-কনের জন্য বিশেষ ব্যবস্থা সহ হাজীগঞ্জের ঐতিহ্য হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তোমরা আমার হাতকে শক্তিশালী করো, তোমরাও শক্তিশালী।
উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার আহমেদ, মিডিয়া সেলের পরিচালক মহিনউদ্দিন আল আজাদ।
এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।