POPULAR BD NEWS
Popular BD News Logo

নিউজিল্যান্ড সফরের আগে টাইগাররা পাবে ভ্যাকসিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১ | সময়: ১২:৩০ অপরাহ্ণ
করোনার জন্য স্থবির ছিলো দেশের ক্রীড়াঙ্গন। নানা প্রতিবন্ধকতা থাকার পরও গেলো বছরের শেষ দিকে মাঠে খেলা ফিরেছে।
আগামী মাসে টাইগাররা যাবে নিউজিল্যান্ড সফরে। যেখানে কোয়ারেন্টিনের নিয়ম বেশ জটিল। তবে সেই সফরে যাওয়ার আগেই করোনার ভ্যাকসিন পাবেন ক্রিকেটাররা। তবে কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে বা কবে থেকে দেওয়া হবে তা এখনো জানা যায় নি।
দেশের ক্রীড়াবিদদের মধ্যে ক্রিকেটাররাই প্রথম ভ্যাকসিন পেতে যাচ্ছে। এর আগে, বুধবার (২৭ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহী কমিটির এক সভায় ফেব্রুয়ারির মধ্যে ঘরোয়া আসর শুরুর আগে ক্রিকেটারদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তাদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পেতে যাচ্ছে সাকিব-তামিম-মুশফিকরা। এ প্রসঙ্গে সময় সংবাদকে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, আমাদের পরিকল্পনা জাতীয় দল নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ভ্যাকসিন দেয়া। ইতোমধ্যে ভ্রমণের অনেক বিধিনিষেধ আছে বিশ্বের নানা দেশে। তাই আমরা সে রকম পরিকল্পনা করেই এগুচ্ছি।
শুধু জাতীয় দলের ক্রিকেটাররা না, পর্যায়ক্রমে দেশের সব ক্রিকেটারদের আনা হবে ভ্যাকসিনের আওতায়। তবে সে ক্ষেত্রে যে টুর্নামেন্ট আগে আসবে সেই টুর্নামেন্ট সংশ্লিষ্ট ক্রিকেটার, কোচ ও সংগঠকদেরও দেয়া হবে করোনা ভ্যাকসিন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন