সোমবার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে গ্রাম্য ডাক্তারদের মাসব্যাপী আরএমপি কোর্স শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ স্যারের পক্ষে ডাঃ মোঃ আবু নাছের শাকিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জয়নাল আবেদীনের পক্ষে ডাঃ মেহেদী বাশার। সভাপতিত্ব করেন বীরমুক্তিযুদ্বা ডাঃ মোঃ খোরশেদ আলম। সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কোর্স কো অর্ডিনেটর কাজী শাহাদাত হোসেন। আরোও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ লেয়াকত আলী, ডেন্টিস্ট হাজীগঞ্জ উপজলা শাখার সভাপতি মোসাদ্দেক হেসেন জুয়েল ( বিএলডিএস) ও সাধারণ সম্পাদক (বিএলডিএস) মোঃ শাহআলম মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী তাফাজ্জল হোসেন মিঠু, অর্থ সম্পাদক গৌতম চন্দ্র দে, প্রচার সম্পাদক শামছুল আলম সুমন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সাঈদী মোরছালিন।
প্রধান প্রশিক্ষণ সমন্বয়ক কাজী শাহাদাত হোসেন বিগত বিশ বছরের গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কোর্স পরিচালনার অভিজ্ঞতা আলোকে বলেন, এবারের প্রশিক্ষণ সম্পূর্ন অন্যরকম এবং যুগউপোযোগী যাতা স্বাস্থ্য অধিদ্পতরের মডিউল কারিকুলাম অনুযায়ী পরিচালিত হবে। সকলকে শতবাগ উপস্থিত থাকার বিষয়ে বলেন। অনুষ্ঠানের শেষে সভাপতি কোভিড১৯ এর ব্যাপারে সকলকে মাক্স ব্যবহার করার বিষয়ে তাগিদ দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।