POPULAR BD NEWS
Popular BD News Logo

কোন সন্তানদের মা এই মাফিয়া খাতুন ! হাসপাতালে ভর্তি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১ | সময়: ৫:১৮ অপরাহ্ণ

মাফিয়া খাতুন। বয়সের ছাপ মুখমন্ডলে। প্রায় ৬৫ বছর বয়স। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মঙ্গলবার সকালে তাকে হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম বলেন, এই বৃদ্ধাকে দুই দিন ধরে এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। শুধু তার নাম মাফিয়া খখতুন ও ছেলের নাম জাকির হোসেন ছাড়া কিছুই বলতে পারছে না। পরে এলাকাবাসীর মাধ্যমে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তিনি আরো বলেন, বৃদ্ধ মাফিয়া খাতুনের পরিবারের কাছে তাকে পৌঁছে দেয়াটা আমাদের দায়িত্ব। কিন্তু তার পরিবারের কারো খোঁজ বা পরিচয় পাওয়া যাচ্ছে না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন