POPULAR BD NEWS
Popular BD News Logo

আলহাজ্জ আবদুল মান্নান খাঁনের শোক প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৭, ২০২০ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির অভিভাবক, সাবেক চারবারে এমপি, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এম এ মতিন স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ আবদুল মান্নান খাঁন বাচ্চু।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, এমএ মতিন স্যার হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপি নেতা-কর্মীদের প্রাণের স্পন্দন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরীক্ষিত আদর্শ সৈনিক।
এম এ মতিন স্যার শুধু একজন এমপিই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ রাজনৈতিক, একজন দক্ষ শিক্ষক।
আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর যেনো তাঁকে জান্নাত নসিব করেন দলমত নির্বিশেষে সকলের কাছে সে দোয়া কামনা করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন