POPULAR BD NEWS
Popular BD News Logo

ইঞ্জিনিয়ার মমিনুল হকের শোক বার্তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৭, ২০২০ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির অভিভাবক, সাবেক চারবারে এমপি, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এম এ মতিন স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, এম এ মতিন স্যার ছিলেন হাজীগঞ্জ শাহরাস্তির একজন অভিভাবক। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই জেলায় বিএনপিকে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালেন আর আমরা হারালাম আমাদের একজন অভিভাবক।
তিনি ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপি নেতা-কর্মীদের প্রাণের স্পন্দন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরীক্ষিত আদর্শ সৈনিক।
এম এ মতিন স্যার শুধু একজন এমপিই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ রাজনৈতিক, একজন দক্ষ শিক্ষক।
এ মহান নেতার মৃত্যুতে হাজীগঞ্জ-শাহরাস্তি তথা দেশবাসি একজন আদর্শ দেশপ্রেমিককে হারালেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর যেনো তাঁকে জান্নাত নসিব করেন দলমত নির্বিশেষে সকলের কাছে সে দোয়া কামনা করছি।
# ইঞ্জিনিয়ার মমিনুল হক, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাকাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন