POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নৌকার সমর্থকরা আশাবাদী, চলছে ভোটের হিসাব-নিকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ শেষ। এখন চলছে ভোটের হিসাব-নিকাশ।  ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের টানা-হেঁচড়া ও হট্টগোলের মধ্যদিয়ে শেষ হলো ভোট গ্রহণ।

নৌকার সমর্থকরা পপুলার বিডিনিউজকে বলছেন, বিজয়ের দ্বারপ্রান্তে নৌকা প্রতীকের মেয়র পদ প্রার্থী আ. স. ম মাহবুব-উল আলম লিপন। তারা আশাবাদী নৌকার জয় হবেই হবে।

এদিকে বিএনপির প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চু নির্বাচন বয়কট করবেন বলে সাংবাদিকদেরকে একাধিকবার অবহিত করেন। তবে তিনি দুপুরে সাংবাদিকদের মাধ্যমে সাতটি ভোট কেন্দ্র দখলের অভিযোগ আনেন।

দিনভর দেখা গেছে, এবার পুরুষের চেয়ে নারীরা বেশি ভোট দিয়েছেন। এখানে মোট ভোটার ৪৫ হাজার ৩ জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন