POPULAR BD NEWS
Popular BD News Logo

আ’লীগ মেয়র প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১ | সময়: ১:৫৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতিক বরাদ্দের দিন গত বুধবার রাতে আওয়ামীলীগের মেয়র প্রার্থীর পৌর এলাকার বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগের মেয়র প্রার্থী যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা আ’লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও মেয়র পদে প্রার্থী যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ২৭ জানুয়ারি বুধবার রাতে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীরা নৌকা প্রতীকের ব্যানার, পোষ্টা সাঁটানোর পরে বিএনপি’র মেয়র সমর্থিত নেতাকর্মীরা তা ছিঁড়ে ফেলে।

তিনি এই বিষয়ে রির্টানিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মৌখিক অভিযোগ করেছেন। এসময় তিনি বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের সহনীয় আচরণ করার জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনের শুরুতে আওয়ামীলীগের মেয়র প্রার্থী তাকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল মিয়াজী ও সেক্টর কমান্ডার্স ফোরামের সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যাহ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন