POPULAR BD NEWS
Popular BD News Logo

ফ্রেন্ডস ফোরাম’ ৯৮, মাদ্রাসার শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১ | সময়: ৯:২৪ অপরাহ্ণ

ফ্রেন্ডস ফোরাম’ ৯৮ এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে পাঁচআনী এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরাম ৯৮

সভাপতি রোমান মিয়া সোহাগ ।

সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচআনী উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান।

বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও ফ্রেন্ডস ফোরামের সদস্য বোরহান উদ্দিন ডালিম, ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ এর সদস্য তানবীর আহমেদ, মুক্তার হোসেন , দেলোয়ার হোসেন, মানিক মিয়াজি, নাসির মল্লিক, পারভেজ মল্লিক , মাসুদ রানা, মতিন সিকদার, আব্দুল্লাহ্ আল মামুন, মিয়া নাসির, বাবলু মেম্বার, বুলবুল আহমেদ, শামীম, নুর মোহাম্মদ রিয়াদ, খালেদ মিয়াজী জসিম, মোঃ জসিম উদ্দীন প্রমুখ।

মঙ্গলবার সকাল থেকে পাঁচআনী এবতেদায়া মাদ্রাসা ও এতিমখানা, দুপুরে এখলাসপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বিকালে ষাটনলের আব্দুল লতিফ মাদ্রাসা ও এতিমখানা এবংবাগানবাড়ি ইউনিয়নের হাজী মোঃ সিদ্দিকুর রহামান উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি রোমান মিয়া জানান, আমাদের এই গ্রুপের মুল উদ্দেশ্য গরীব, অসহায়, বঞ্চিত, দুঃস্থ, প্রতিবন্ধি, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করা। সেই সঙ্গে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবের দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন