POPULAR BD NEWS
Popular BD News Logo

গার্ল ইন স্কাউট সদস্যদের মাঝে শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরণ

মো.মজিব পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১ | সময়: ৭:২০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২১শতকের চ্যালেঞ্জ মোকাবিলা আধুনিক ও টেকসই সমাজ বিনির্মানে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও স্কাউটিং কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষে গার্ল ইন স্কাউট ১০০সদস্যদের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ স্কাউট, চাঁদপুর জেলা রোভার সদস্য রাকিবুল হাসানের আয়োজনে মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার কালোচোঁ ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্কাউট সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

প্রধান শিক্ষক কাজী মোতাহেরুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন, ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুুর রহমান, বাংলাদেশ স্কাউট, চাঁদপুর জেলা কমিশনার গোলাম সরোয়ার, বাংলাদেশ স্কাউট হাজীগঞ্জ উপজেলা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাফেজ শাহজালাল মজুমদার, রামপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মনসুর আহমেদ বকাউল, শায়েলা বেগম, রবিউল হোসেন চৌধুরী, রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আলম , আলহাজ্ব আলফাজ উদ্দিন চৌধুরী, শহিদ জাবেদ যুক্ত স্কাউট দল চাঁদপুর ইউনিট সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন