বিয়ে করলেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। ছোটবেলার বান্ধবীর সঙ্গেই রবিবার বিয়েবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
রবিবার আলীবাগে বসে বরুণ-নাতাশার বিয়ের আসর। রবিবার রাতে বিয়ের অনুষ্ঠানের পর ক্যামেরার সামনে হাজির হন নবদম্পতি।
বরুণের হাতে হাত রেখে নাতাশা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন যেন খুশি ধরে রাখতে পারেননি বলিউড তারকার স্ত্রী।
ক্যামেরার সামনে একের পর এক পোজ দেন বরুণ-নাতাশা। এমনকি ক্যামেরাম্যানদের জন্য লাড্ডু, মিষ্টিসহ বিভিন্ন খাবারও বরুণ-নাতাশা পাঠিয়ে দেন।
বরুণ-নাতাশার বিয়েতে হাজির হন বলিউডের একাধিক তারকা। পরিচালক করণ জোহর থেকে মণীষ মালহোত্রা- প্রত্যেকেই হাজির হন হাই প্রোফাইল বিয়ের আসরে, এমনকি, তাঁর ছেলে (বরুণকে নিজের ছেলে বলেই সম্বোধন করেন করণ জোহর) পুরোপুরি বড় হয়ে গেছে বলে বরুণের বিয়ের পর মন্তব্য় করেন পরিচালক করণ জোহর।