POPULAR BD NEWS
Popular BD News Logo

চীন-ভারত আবারো সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১ | সময়: ৪:০৫ অপরাহ্ণ
চীন ও ভারতের সীমান্তে উত্তর সিকিমের নাকুলা-তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দিনপাঁচেক আগে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। 

ভারতের পক্ষ থেকে এটিকে অবশ্য ‘তুচ্ছ ঘটনা’ বলে বর্ণনা করে সংঘর্ষকে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে। চীনের পক্ষ থেকে নাকুলার ঘটনা নিয়ে এখনও কোনও বিবৃতি আসেনি।

ভারতীয় সেনা এদিন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, “নাকুলার ঘটনায় প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে স্থানীয় কমান্ডাররাই বিষয়টির মিটমাট করে নিয়েছেন।”

তবে গত সাত মাসের মধ্যে এই প্রথম ভারতীয় বাহিনীর পক্ষ থেকে চীন সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নেওয়া হল।

এর আগে গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২০জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। সেই সংঘর্ষে চীনের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন