কচুয়া উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের আকানিয়া গ্রামে বেস্ট এচিভ এগ্রো ফার্ম যাত্রা শুরু করেন।
শুক্রবার বিকালে মিলাদ ও ফিতা কেটে বেস্ট এচিভ এগ্রো ফার্মের উদ্বোধন করা হয়। জানা যায় এ এগ্রো ফার্মে বায়োফ্লক পদ্ধতিতে প্রথমে মাছ চাষ করা হবে। পরবর্তীতে গবাদি পশু পালন করার পরিকল্পনা রয়েছে। ফার্মটিতে ৬ লক্ষ লিটার বায়োফ্লক তৈরি করা হবে। ৪ মাস অন্তর অন্তর ৬০ টন মাছ উৎপাদন করার লক্ষ রয়েছে। ফার্মটিতে শিং , পাবদা, টেংড়া মাছ চাষ করা হবে বলে জানা যায়।
বেস্ট এচিভ এগ্রো ফার্মের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেস্ট এচিভ এগ্রো ফার্মের অর্থ পরিচালক নাদিম হোসেন মুন্না, চাঁদপুর যুব উন্নয়নের উপ সহকারী পরিচালক সৈয়দ শরীফ আহাম্মেদ, প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম মজুমদার, সার্বিক তত্বাবধায়ক সিরাজুল ইসলাম, প্রকল্প সহকারী মোতালেব খান রাজু, মহিউদ্দিন লিটন, মো. আমান উল্ল্যাহ, মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানসহ এলাকাবাসী।