POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ পৌরসভার ১নং ২ ও ৩নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১ | সময়: ১০:৩৪ অপরাহ্ণ

রবিবার দুপুরে আগামী ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌর সভা নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ের জাতীয়তাবাদীদল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ১নং , ২নং ও ৩নং ওয়ার্ড পর্যায়ের বিএনপির, যুবদল , ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে প্রকাশ্যে সভা করতে না পেরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ একটি ঘরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলমের পরিচালনায় পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন,উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুর রহমান মফু, সাংগঠনিক সম্পাদক আ: খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সহসভাপতি আবুল কাশেম পাটওয়ারী, মনির হোসেন, জি এস মমিন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আবদুল মতিন,পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক আরিফ পাটওয়ারী, বিএনপি নেতা জহিরুল ইসলাম পাটওয়ারী, হুমায়ুন কবির পাটওয়ারী, মোঃ আলী পাটওয়ারী।
সভায় বক্তারা বলেন, সরকারি দল আওয়ামীলীগ প্রকাশ্যে সভা সমাবেশ করলেও প্রকাশ্যে সভা করতে আমরা বাঁধাগ্রস্থ হচ্ছি। আজকের এই সভাটি আমরা দুইবার স্থান পরিবর্তন করে অবশেষে বাসস্ট্যান্ডস্থ একটি ঘরের মধ্যে করতে বাধ্য হয়েছি। আশা করছি আগামী ২৭ জানুয়ারি প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচন পর্যন্ত সকল দলকে সমান সুযোগ দিবেন প্রশাসনকে। তারপরও যদি আমরা সুযোগ না পাই , তবে সমস্যা নেই। কারণ বিএনপি ক্ষমতা থাকাকালিন পৌর নাগরিকরা শান্তিতে নির্বিঘেœ ছিলেন। আগামী দিনে ও ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে আপনারা পৌরবাসীরা নিরাপদে থাকবেন এ নিশ্চয়তা দিতে পারি । তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতিক দিয়েছেন। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তবে আপনারা যারা ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতিউৎসাহী হয়ে কোন কাজ করার দরকার নাই, প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে সরাসরি গিয়ে ভোট চাইবেন। সরকারি দল হুমকি ধমকি যাই বলুক না কেন, আগুনে ঘর পোড়া যায়, কিন্তু ধোঁয়ায় ঘর পোড়া যায় না। আমরা আপানাদের পাশে থাকবো।
এসময় ওয়ার্ডের সাদু পাটওয়ারী, নুরু পাটওয়ারী, হুমায়ুন, আল-আমিন আসিফ,আলম বেপারী, মাইনুদ্দিন মিজি, শরীফ মাল, জসিম মিয়াজী,

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন