POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে মোহনপুর পর্যটন কেন্দ্র লি: উদ্বোধন

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ
মতলব উত্তরে মোহনপুর পর্যটন লি: আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক কাজী মিজানুর রহমান।
২৪ জানুয়ারি বিকেলে জাতীয় সংগীত পরিবেশন, শান্তির পায়রা কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
পরে ফিতা কাটেন ও মুনাজাত পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান এর গর্বিত পিতা আলহাজ্ব কাজী আবুল হোসেন।
 এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর রাজনৈতিক সচিব এডভোকেট লিয়াকত আলী সুমন, মতলব উত্তর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাশেদ শ্যাম সাহা চান্দু বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিন প্রমুখ।
পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পী গন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন