লাল শাড়িতে মা আসলেন, বিদায় নিলেন সাদা কাপড়ে – মায়ের মৃত্যুতে স্মৃতিচারণ করতে গিয়ে বললেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু।
শুক্রবার জুম্মার নামাজের পর পৃথিবী থেকে চিরবিদায় নিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কলামিস্ট মাহবুবুল আলম চননুর মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বার্ধ্যকজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরা গ্রামের শায়িত হলেন সংগঠক মাহবুবুল আলম চুন্নুর মা।
জানাজায় অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, আবদুর রব খোকন বিএসসি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির মজুদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন, মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, খাজা সাফিউল বাসার রুজমন, কামরুজামান টুটুল, পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজামান বাবলু, ইলেশেপাড়ের প্রতিনিধি হাবিব উল্যাহ, চাঁদপুর কন্ঠের প্রতিনিধি আলমগীর কবির, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরী, কবি ও গল্পকার শাহমুব জুয়েলসহ অনেকেই।
মরহুমার মৃত্যুতে পপুলার বিডিনিউজের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।