POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক পেলেন ১৬ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১ | সময়: ২:২১ অপরাহ্ণ

সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম,বীর উত্তমের ঐচ্ছিক তহবিল হতে অসহায়, দুঃস্থ ও অতিদরিদ্র ১৬জন ব্যক্তিকে ৭৫৭৫ টাকা করে ১,২১,২০০ টাকার চেক বিতরণ করা হয়।

বুধবার সকালে চেক বিতরন অনুষ্ঠানে সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তৃতা করেন ।

পরবর্তীতে উপকারভোগীদের মাঝে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া চেক হস্তান্তর করেন।

চেক প্রাপ্তরা হলেন, নিশ্চিন্তপুরের নেছার আহমদ, পাঁচৈ গ্রামের ইউনুছ, মসজুর রহমান, আহাম্মদপুর গ্রামের আবুল হাছান, বলিয়া গ্রামের কামাল হোসেন, প্রতাপপুর গ্রামের মোহাম্মদ হোসেন, মোল্লাহ ডহর গ্রামের আফিয়া খাতুন, সুহিলপুর গ্রামের শামছুল হক, কাজিরগাও গ্রামের জাকির হোসেন, অলিপুর গ্রামের মিরাজ হোসেন, মাড়ামুড়া গ্রামের কামরুল, তারাপাল্লা গ্রামের নুরজাহান, স্বন্না গ্রামের দিলীপ চন্দ্র, মুকন্দসার গ্রামের রাশিদা বেগম, নাসিরকোট গ্রামের ফয়সাল।

বুধবার সকালে তাদের এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় প্রসাশনের অন্যন্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। (খালেকুজ্জামান শামীম)

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন