আগামী ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আ.স.ম.মাহবুব-উল আলম লিপন কে বিজয়ী করতে ৩, ১০ ও ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত পৃথক-পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৯ জানুয়ারী) সকালে পৌর ১২ নং ওয়ার্ড মাদ্রাসা প্রাঙ্গণে, বিকালে ১০ নং ওয়ার্ডে মজুমদার বাড়ি প্রাঙ্গণে এবং সন্ধ্যায় ৩ নং ওয়ার্ডে ইমামে রাব্বানী দরবার শরীফ মার্কেট চত্ত্বরে কর্মী সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার।
সভায় ৫ বছর মেয়াদে ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন কাজের বিবরণ উপস্থাপন করেন মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম.মাহবুব-উল আলম লিপন।
সভায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা অধ্যাপক মোঃ সেলিম, ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিন, ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক কোষাধ্যক্ষ আসফাকুল আলম চৌধরী, পৌর আওয়ামীলীগের সাধারন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু।
১০ নং ওয়ার্ড কর্মী সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল মুনসুর (মন্টু ভাণ্ডারী) এবং সঞ্চালন করেন পৌর যুবলীগের সম্মানিত সদস্য ১০ নং ওয়ার্ডের উট পাখি মার্কার কাউন্সিলর প্রার্থী ফজলুল হক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদ হোসেন মিঠু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, আলী নেওয়াজ নান্নু, আলমাছ রায়হান রানা, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আজিম মজুমদার।
১২ নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন এবং সঞ্চালন করেন, মোঃ ইসাক । ৩ নং সভায় সভাপতির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ। ৩ নং ওয়ার্ডে সভা সঞ্চালন করেন পৌর আওয়ামী লীগের সদস্য খাজা খায়রুল বাসার জুয়েল।
সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি এবাযদুর রহমান খোকন ও সাধারন সম্পাদক আবু ইউসুফ মহন গাজী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগের সহ-সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক জাকির হোসেন মিয়া, পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাঈনু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতা,কর্মী সমর্থকবৃন্দু।