POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১ | সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা বিএনপির কার্যালয়ে ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন পাটওয়ারী, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, পৌরসভার বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী, পৌরসভা বিএনপির সহসভাপতি মনির হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল মতিন,জাহাঙ্গীর আলম নান্টু,ছাত্রদলের সোহাগ, বকুল, ফারুক, শ্রমিক দলের, সভাপতি আজিম খান, সম্পাদক বেলায়েত মিজি প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন