হাজীগঞ্জ উপজেলার ১৫ জন পত্রিকা বিলিকারককে ২ টি করে কম্বল দিলেন ইউএনও বৈশাখী বড়ুয়া। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে তাদের এ কম্বল বিতরণ করেন।
ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ।
তিনি বলেন, যেখানে অসহায় শীতার্ত মানুষের খবর পাই সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ উপহার কম্বল নিয়ে ছুটে যাই। আজ পত্রিকা বিলিকারদের মাঝে তা বিলিয়ে দেই। আমরা অসহায়দের পাশে আছি। সবসময় থাকবো।