POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ

কচুয়া উপজেলার হরিপুর গ্রামে রেশমা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন মোল্লা জানান, হরিপুর গ্রামের তাফাজ্জল হোসেনের স্কুল পড়–য়া কন্যা রেশমা আক্তার নিজ গৃহে কীটনাশক ঔষধ খেলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দাউদকান্দির রায়পুর এলাকায় একটি ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় সে মারা যায়। এ ঘটনায় কচুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন