POPULAR BD NEWS
Popular BD News Logo

না ফেরার দেশে চলে গেছেন যুবলীগ নেতা সাঈদ মোর্শেদ পলাশ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ

কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বুরগী গ্রামের অধিবাসী সাঈদ মোর্শেদ পলাশ ব্রেইন স্ট্রোক করে ঢাকার গ্রীন লাইফ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা গেছেন (ইন্নালি…… রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ অবুঝ ছেলেসহ বহুগুনগাহী ও আত্মীয় রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। ওইদিন বাদ আসর বুরগী উচ্চ বিদ্যালয়ে মাঠে লাখো শোভাকাঙ্খীর উপস্থিতিতে শেষ চোখের জ¦লে জানাযা শেষে পারিবারিক কবরস্থনে শায়িত করা হয়। তিনি বিগত ২০ অক্টোবর ইউপি নির্বাচনে গোহট উত্তর ইউনিয়নে উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

সাঈদ মোর্শেদ পলাশ কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের মুক্তির আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন। শাহজাহান শিশির মুক্তি পেলেও চিরদিনের জন্য মুক্তি নিলেন সাঈদ মোর্শেদ পলাশ। সাঈদ মোর্শেদ পলাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন