POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশাল শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন আবুল খায়ের পাটওয়ারী

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১ | সময়: ১২:০৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামলীগ দলীয় প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম এর সভাপতি যুদ্ধাহত বীর-মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বিশাল শোভাযাত্রা করে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল রোববার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন খোকা, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জি এস তছলিম, চাঁদপুর জেলা আওয়ামীলীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান, মিটু, সাইফুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ তবিবুল্ল্যাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার সহিদুল্ল্যা তপদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

এর আগে পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ , যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে মিছিল করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জড়ো হয়। পরে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে আসে।

এদিকে দলীয় মনোনয়নপত্র জমাদানের পর মেয়র পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম এর সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন