POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ মতলব উত্তরে আসছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১ | সময়: ১১:১১ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মতলব উত্তরের কৃতি সন্তান জেনারেল আজিজ আহমেদ আজ মতলব উত্তরের দক্ষিণ টরকী গ্রামে আসছেন।

১৭ জানুয়ারি রোববার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রাম আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করবেন।

তিনি দুপুর ১২টা ৩০ সময় সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারযোগে আগমন করবেন। ১২টা ৩৫ মিনিটে আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র সম্পর্কে ব্রিফিং, দুপুর ১২টা ৪৫ মিনিটে ফলক উম্মোচন, ১২টা ৫০ মিনিটে মোনাজাত, দুপুর ১টার সময় নবনির্মিত হাসপাতাল পরিদর্শন, ১টা ৩০ মিনিটে আপ্যায়ন, দুপুর ২টার সময় বৃক্ষরোপন, দুপুর ২টা ১৫ মিনিটে প্রস্থান করবেন। উপরোক্ত সফর সূচীটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার (এসপিপি, এএফডাব্লিউসি, পিএসসি) নিশ্চিত করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন