POPULAR BD NEWS
Popular BD News Logo

বন্ধুমহলের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১ | সময়: ৭:২৫ অপরাহ্ণ

একদল তরুণ স্বেচ্ছাসেবকদের নিজস্ব উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শাহরাস্তির একদল কর্মজীবি ও ছাত্র মহলের উদ্যোগে গঠিত বন্ধুমহলের ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ করে তা শহরের বিভিন্ন মোড়ে বিতরণ করেন তারা।

আব্দুল্লাহ আল মামুন, স্বাধীন ইব্রাহিম খলিল, মোঃ জামাল হোসাইন, মোঃ জাহেদুল ইসলামসহ সকল বন্ধুদের নিয়ে অর্থ ও বস্ত্র সহায়তায় সম্পূর্ণ নিজস্ব খরচে প্রায় ১০০ জন মানুষের শীতের বস্ত্র বিতরণ করে তারা দেখিয়ে দিলো ইচ্ছা শক্তিটাই প্রধান৷

মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকলে সামান্য প্রয়াসে অনেক ভালো কাজ করা যায় বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন