আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, কচুয়া পৌরসভার ছাত্রলীগের সাবেক নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মো.আবু সাইদ সোহাগ।
তিনি গত বুধবার বিকালে কচুয়া উপজেলা নির্বাচন কমিশনার কার্যলয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় পৌরসভার ৪নং ওয়ার্ডের দলীয় বিভিন্ন নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের শেষে এক প্রতিক্রিয়া বলেন, আমি আসন্ন পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চাই।