কে এই আলমগীর কবির পাটোয়ারী? হাজীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলে ধরা হয়। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাসভবনের সম্মুখে সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী। ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চুর জনপ্রিয়তা দেখে নির্বাচনে ক্ষতি করার জন্য এবং হাজিগঞ্জ বিএনপির রাজনীতিতে কোন দল সৃষ্টির জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে গত ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া না দেওয়া সত্ত্বেও আলমগীর কবির পাটোয়ারীর নেতৃত্বে মনোনয়নপত্র জমাদানে বাধা সৃষ্টি করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১২ জানুয়ারি মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের পরোয়ানা জারির প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। দুপুর বারোটার মধ্যে শান্তিপূর্ণভাবে ওই প্রোগ্রামের সমাপ্ত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সরকারি দলের মধ্যে একই দিন বিকেল চারটার সময় হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নামে আলমগীর কেবির পাটোয়ারীর একদল উশৃংখল লোক একটি মিছিল বের করে। মিছিলের নামে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কে এই আলমগীর কবির পাটোয়ারী? তার পরিচয় ও কর্মকান্ড তুলে ধার হয়। বর্তমানে আলমগীর কবির পাটোয়ারী চাঁদপুর জেলা আওয়ামী শিক্ষক কর্মচারী সমিতি (কাজী ফারুক পরিষদের) সভাপতি। আলমগীর কবির পাটোয়ারী কোন সংগঠনের সদস্য নন। এমনকি আলমগীর কবির পাটোয়ারীর সাথে বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন করেন। ২০১৫ সালে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচন করেন। ২০১৪ সালে হাজীগঞ্জ উপজেলা নির্বাচনে নিজে প্রার্থী হয়ে জামানত হারিয়ে বিএনপির প্রার্থী নজরুল ইসলামকে পরাজিত করতে সহযোগিতা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১২ জানুয়ারি বিকেলে ছাত্রদলের নামে পুলিশের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত নয় বিধায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে এই ঘটনায় হয়রানি এবং মিথ্যা মামলায় না জড়ানোর জন্য সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক ইমাম হোসেন লিটন, বিএনপি নেতা আনোয়ার হোসনে কানু ও খোরশেদ আলম ভুট্টো।