POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার -২০২১ অনুষ্ঠিত

মতলব দক্ষিণ প্রতিনিধি | প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১ | সময়: ২:৪৩ অপরাহ্ণ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য”

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়।

আজ ১৩ জানুয়ারী বিকাল ৩টায় সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
খাদ্যের নিরাপত্তা বিষয়ক সেমিনার পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মাহমুদ।

জানা যায় যে, সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্যের মূল প্রবন্ধ উপস্থাপন করে খাদ্যের নিরাপদতা সম্পর্কে সুস্পষ্ট ধারনা দিয়ে সকলকে অবগত করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মানিত উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মেহেলিনা হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, সরাসরি খাদ্য উৎপাদনের সাথে জড়িত স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যবসায়ীগণ, বেকারী মালিকগণ, হোটেল ও রেস্টুরেন্ট মালিকগণ, হাঁস-মুরগী ও মৎস্য চাষের সাথে সরাসরি যুক্ত খামার প্রতিষ্ঠানের পরিচালকগণ সহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদকর্মীগণ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, দেশের অভ্যন্তরে নিরাপদ খাদ্যের বিষয়টি বর্তমানে বেশ আলোচিত। কৃষিজাত খাদ্যে নানা ভাবে ভেজাল ও কীটনাশক ব্যবহৃত হচ্ছে। মানুষ এসব খাবার গ্রহণ করে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এই সমস্যা সমাধানে নীতিনির্ধারক, গবেষক, গণমাধ্যম, বেসরকারি খাত ও কৃষকদের সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নিতে হবে। ক্রেতাদের মধ্যে আরও সচেতনতা বাড়ানো উচিত। মানুষের সুস্থতা ও স্বাভাবিক জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন