POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে নৌকা মাঝি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ
আসন্ন পৌরসভা নির্বাচনে ৪র্থ ধাপে ফরিদগঞ্জ পৌরসভার নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষিত নেতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে পৌর মেয়রের জন্য মনোনীত করলেন। এ নিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এ খবর শুনে অনেকে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণও করেছে।
গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করতে নমিনেশন বোর্ডের সভায় বসেন।  ২০ জন দলীয় প্রার্থীর মধ্যে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে চূড়ান্ত মনোনয়ন অর্থাৎ নৌকা প্রতীক প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।
আবুল খায়ের পাটওয়ারীর দলীয় মনোনয়ন পাওয়ার খবর ফরিদগঞ্জে পৌঁছার পর-পরই পৌর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ আনন্দে উল্লাসিত হয়ে যায়। তারা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আনন্দ মিছিল বের করে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন