POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১ | সময়: ৯:০৭ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পালাখাল উচ্চ বিদ্যালয় মিলানায়তনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ক্যান্ডেল লাইট ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক গরীব অসহায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় বিদ্যালয়ের সহাকরী প্রধান শিক্ষক মিজানুর রহমান,সংগঠনের কার্যনির্বাহীর সদস্য মহিলা বিষয়ক সম্পাদিকা নিঝুম ইসলাম,সাংবাদিক মাসুদ রানা,সংগঠনের প্রতিনিধি মিলন আহমেদ,সাইফুল ইসলাম,ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, সিহাদ হোসেন,কচুয়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কমিটির আহ্বায়ক সবুজ পটাওয়ারী,সদস্য জাহিদুল হাসান সাগর,ছাত্রলীগ নেতা মহিব উল্যাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন