হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্নে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন জিসান আহমেদ, ইয়াছিন আরাফাত অনিক, আবদুল হান্নানসহ আরো অনেকেই।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। তিনি জানান, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।