POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের কাঁকৈরতলায় ওয়াজে মুসল্লীদের ঢল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১ | সময়: ১০:৫০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়নের কাঁকৈরতলায় ওয়াজ মাহফিলে মুসল্লীদের ঢল দেখা গেছে। ১১ জানুয়ারি সোমবার কাঁকৈরতলা দক্ষিন পাড়া যুব সমাজের উদ্যোগে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ মানসুরি। প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা রফিকুল ইসলাম হেলালী।

বিশেষ বক্তা ছিলেন মাও. মো. তাফাজ্জল হোসেন আল কাদেরি। ওয়াজ করেন মাও. মো. আবুল খায়ের, মাও. গোলাম মাওলা, মাও মহিউদ্দিন, মাও আবু ইউছুপ, মাও আনোয়ার হোসেন, মাও সাইফুল ইসলাম, মাও. গোলাম ফয়সাল প্রমুখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্যাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক ইউপি চেযারম্যান আলী আকবর শেখ, প্যানেল চেযারম্যান ফিরোজ আহম্মদ হিরা, সমাজ সেবক নাজির আহম্মদ চৌধুরি, মাও. বোরহান উদ্দিন, হাফেজ মোজাম্মেল হক পাটোয়ারি।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জসিম উদ্দিন বেপারি, জাকির হোসেন লিটন, আবদুল করিম ভুইয়া, আবদুল্লাহ, ওমর ফারুক, মোয়াজ্জেম হোসেন, কিবরিয়া পাটোয়ারি, মহসিন আলম, মহিন বেপারি, এমরান হোসেন ভুইয়া, জানে আলম, মুনাব্বর হোসেন, বিল্লাল হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন