POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১ | সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ  উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের গঙ্গানগর মির্জা বাড়ীর রিক্সাচালক মামুন মির্জা হত্যা মামলায় স্ত্রী শিরিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশ স্বামীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

রোববার রাতে মামুন মির্জার বড় ভাই মাসুদ মির্জা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

শনিবার রাতে মামুন মির্জার মৃতদেহ নিয়ে বাসায় স্ত্রী শিরিনা আক্তারকে দেখতে পায় ছোট ভাই মাহবুব মির্জা। তারপর পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রোবার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন