POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থীর প্রত্যাহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ৬:১০ অপরাহ্ণ
 হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্র প্রত্যাহার করেছেন । তারা হলেন, ৪ নং ওয়ার্ডের আবু হেনা, ৬ নং ওয়ার্ডের মেহেদী হাসান, ৭ নং ওয়ার্ডের মো শাহাজান মনোনয়ন প্রত্যাহার করেন ।
রবিবার শেষ দিনে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান জানান, আসন্ন পৌর নির্বাচনে দুজন মেয়রসহ ৭৪ জন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলের মনোনয়ন বৈধ হয়েছে। তার মধ্যে ৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে ৭২ প্রার্থী রয়েছে। সোমবার তাদের প্রতীক বরাদ্ধ হবে। আগামী ৩০ জানুয়ারি এ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন