POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেলকে মনোনিত করায় আনন্দ র‌্যালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ৫:০৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মো. সোহেল আলম বেপারীকে মনোনিত করায় পৌর ছাত্রলীগের আয়োজনে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি পদ শূণ্য থাকায় স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ন-সাধারন সম্পাদক তানবীর পাটোওয়ারী, সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুজ্জামান রাজু, বাপ্পী মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক রাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক আল-আমিন, সহ-সম্পাদক যুবায়ের আলম রাকিব, তানভীর হোসেন রাকিবসহ পৌর ছাত্রলীগের সকল ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন