POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই সন্তানের জননীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ৩:৪৪ অপরাহ্ণ

চাঁদপুর হাজীগঞ্জে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। (৯ জানুয়ারি) শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাড্ডা খান বাড়ির রাজমিস্ত্রি রিপন খানের স্ত্রী নুন নাহার (২৭) নিজ ঘরের লড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ রাত ১১ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের মা রাহিমা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জামাই ও শাশুড়ি ঝগড়া করে এমনকি মানসিক যন্ত্রণা দিয়ে আসতো। আমরা এ ঘটনার সঠিক তদন্ত চাই।

শাশুড়ি বিলকিছ বেগম বলেন, আমার দুই ছেলের মধ্যে বড় ছেলেকে বিয়ে করিয়েছি শান্তির আশায়। ছোট ছেলে বিদেশ। কিন্তু বিয়ের পর পরই তারা আলাদা খায়। ঘটনার দিন বউ দেখি সন্ধ্যায় কোথায় থেকে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। তার পর শুনি সে গলায় ফাঁসি দিয়েছে। আমি অসুস্থ মানুষ তাই বউমাকে দেখার শেষ সুযোগটি পর্যন্ত হয়নি।

স্বামী রিপন খাঁন বলেন, আমি ও আমার স্ত্রী অসুস্থতার মাঝে দিন পার করছি। ঘটনার দিন বিকাল বেলায় পাশের বাড়িতে গেলে সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় ঘরে আসে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মাসুদ হোসেন জানান, আমরা প্রাথমিক ভাবে কোন জখমের চিহ্ন পাইনি। লাশের ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। তবে পারিবারিক কলহের কারণে এ ধরনের আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অনুমান করা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন