POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলায় মামুন মির্জার রহস্যময় মৃত্যু!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ৯:৫৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ মামুন মির্জা নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে হাজীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লে থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব  ইউনিয়নের গঙ্গানগর গ্রামের নজরুল ইসলাম মির্জার মেজো ছেলে মামুন মির্জা। সে বিবাহিত। গত ৭ মাস আগে শাহরাস্তির দেবকরায় সে বিয়ে করে।

এলাকাবাসী জানায়, হটাৎ রাতে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে  রাত সাড়ে ১০টা হাসপাতালে  নেয়া হয়। ভোরে সে মুত্যুর কোলে ডুলে পড়ে।  পুলিশে খবর দিলে   লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠায়।

রবিবার বিকালে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পারিবারি গোরস্থানে দাফন করা হয়।

পরিবারের ধারণা, কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছিল। তবে তার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ছিন্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুজনের ঝগড়া থেকে এ ঘটনা ঘটতে পারে।

হাজীগঞ্জ  থানার ওসি আলমগীর হোসেন রনি  জানান, আমরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেউ মামলা করলে আইনুযায়ী ব্যবস্থা নিব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন