POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত ৬৯২

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১ | সময়: ৪:৩২ অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৫৬ জনে।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৫ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ৬০ ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন। বিভাগীয় হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন