POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পুলিশ সোর্সকে মারধরের অভিযোগে এস.আই ক্লোজ

ফরিদগঞ্জ সংবাদদাতা | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২১ | সময়: ৭:১৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জের এক পুলিশ কর্মকর্তার নিকট আত্মীয়কে মাদকসহ আটকের ঘটনায় তথ্য প্রদানকারী পুলিশ সোর্সকে মারধরের অভিযোগে ঐ পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করেছে জেলা পুলিশ সুপার।
গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম উপজেলার ৩ নং সুবিদপুর পুর্ব  ইউনিয়নের মনতলা এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী কুমিল্লা সদর দক্ষিণ থানার মুড়াপাড়া গ্রামের ফরিদগঞ্জ থানার এসআই আবুল কালামের মৃত ভাই আক্তার আলীর ছেলে আব্দুর রহিম (২৮), ও জেঠাতো ভাই  আবুল কাশেমের ছেলে মাসুক ওরফে মাসুদুর রহমান (৩২)কে আটক করে।
এ  ঘটনার জেরে  বুধবার এস.আই আবুল কালাম দুই মাদক কারবারীর তথ্য সরবরাহকারী পুলিশের সোর্স ও সিএনজি অটোরিক্সা চালককে  থানার সামনে পেয়ে বেদম পিটুনি দেয়। প্রকাশ্যে এই ঘটনার পর পুলিশের ভাবমূতি ক্ষুন্ন হওয়ায় থানার ওসি পুলিশ সুপারকে জানালে তাকে রাতেই ক্লোজ করে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই সোর্স  জানান, এস.আই  আবুল কালাম আমাকে শুধু পিটিয়েই ক্ষ্যান্ত হননি, তিনি আমাকে মারতে মারতে থানার সামনের একটি খাবারের দোকানে নিয়ে  হুমকি দিয়ে বলেছেন, আমাকে ইয়াবাসহ চালান দিয়ে দিবে, এমনকি  বিভিন্ন মামলার আসামি করে আমার জীবন শেষ করে দেবে।  আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।  প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।
ঘটনার বিষয়ে,  এস.আই আবুল কালাম আজাদের বক্তব্য হচ্ছে,  ক্লোজ করার বিষয়ে আমি কিছুই জানিনা। তবে  আমার চাঁদপুর সদর থানায়  বদলির আদেশ  হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন শুক্রবার বিকালে জানান, আমি ঘটনাটি শুনে জেলা পুলিশ সুপার মো: মাহবুবুর রহমানকে জানালে বুধবার রাতেই এস.আই আবুল কালামকে চাঁদপুরে ক্লোজ করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন