POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সুহিলপুর মিনি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরন

শাখাওয়াত হোসেন শামীম | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১ | সময়: ৮:২১ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলা ৫ নং সদর ইউনিয়নের সুহিলপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ৬ জানুয়ারী বিকেলে ফাইনাল খেলায় বাড্ডা মজুমদার একাদশ এবং বাউড়া বন্ধুমহল একাদশ এর মধ্যকার খেলায় বিজয়ী হন বাড্ডা মজুমদার একাদশ।
বিজয়ী মজুমদার একাদশের সার্বিক তত্ত্বাবধায়ক এবং দলনেতা সালাহ উদ্দিন সাকিব বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ওমর ফারুক খান, প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমন। এছাড়াও বক্তব্য রাখেন ৫ নং সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মানিক হোসেন মিয়াজী, ৩ নং ওয়ার্ড  যুবলীগ সভাপতি খোরশেদ আলম এবং সাধারন-সম্পাদক মহিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ নেতা আরমান কাউছার, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রেজাউল হাছান নিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন