POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ‘কমান্ডো’ ছবির শুটিং বন্ধে কওমী সংগঠনের মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

ইসলাম ও মুসলমানদের আবমাননাকর “কমান্ডো” মুভির ডিরেক্টর ও প্রডিউসারকে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং মুভিটি নিষিদ্ধ করা ও চাঁদপুরে আগামী ১৬, ১৭, ১৮ জানুয়ারি মুভিটির শুটিং বন্ধের দাবীতে চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের সভাপতি মাওলানা মো. আবুল হাসানাতের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুফতি নূরে আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কওমী সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম।

তিনি বক্তব্যে বলেন, কামান্ডো ছবির গল্পে ইসলামকে খাট করা হয়েছে। একই সাথে সুন্নতী পোশাককে অবমাননা করা হয়। ইসলাম এবং ইসলামের চেতনা প্রতিক কালিমা খচিত পতাকা লাঞ্চিত করা হয়েছে। কালেমার পতাকা সন্ত্রাসী প্রতিক হিসেবে দেখানো হয়েছে। ভারতীয় নায়ক দেব তার অভিনয়ের মাধ্যমে মুসলমানদের জাঙ্গি হিসেবে সেখানে সাব্যস্ত করে বুঝানো হয়েছে। বাংলাদেশের ৯২% মুসলমান এই ধরণের সিনেমা মেনে নিতে পারে না।

সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন, সহ সভাপতি মাওলানা মুফতি শাহাদাৎ হোসেন কাশেমী, মাওলানা নুরুল আমিন জিহাদী, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, মুফতি তারেক হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আশেক এলাহী প্রমূখ। এই ধরণের ছবির শুটিং চাঁদপুরের তৌহিদি জনতা কোনো ভাবে হতে দিবে না এবং রুখে দাঁড়াবে। পাশাপাশি শুটিং স্থান ঘেরাও করা হবে।

বক্তারা বলেন, কালেমা খচিত পতাকা প্রদর্শন করে জঙ্গিবাদ দমনের নামে ইসলামকে অবমাননা করা হয়েছে। আগামী ১৬, ১৭, ১৮ জানুয়ারি চাঁদপুরে শুটিং করা হবে। চাঁদপুরের পবিত্র মাটিতে এ শুটিং কোনভাবেই ধর্মপ্রাণ মুসলমান মেনে নেবে না। শাপলা মিডিয়ার সত্ত্বাধিকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান হয়তো না বুঝে ছবিতে এ ধরনের বিষয় দেখিয়েছেন। তাই উনার প্রতি আহবান আপনি ইসলামকে অবমাননাকারী ছবির শুটিং অবিলম্বে বন্ধ করুন। ইসলাম কোন ভাবেই জঙ্গীবাদকে প্রশ্রয় ও লালন করে না। কিন্তু অনেকেই সিনেমার মাধ্যমে জঙ্গীবাদকে ইসলামের সাথে জড়িয়ে দিচ্ছে, তা কোন ভাবেই ধর্মপ্রাণ মুসলাম তথা তৌহিদি জনতা মেনে নেবে না।

বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ তারেক খান ও ইসলামী সংগীত পরিবেশন করেন হা আবু সাঈদ।

মানবন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ কমারন্ড ছবির শুটিং বন্ধে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন