POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুমিল্লার দুই মাদক কারবারী গ্রেফতার

ফরিদগঞ্জ সংবাদদাতা | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১ | সময়: ৩:৫১ অপরাহ্ণ

ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুমিল্লার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার ৫জানুয়ারী বিকেলে উপজেলার মনতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণের আবুল কালামের ছেলে মাসুদ (২৮), আফতাব আলীর ছেলে রহিম (২৭)। ফরিদগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন