POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী’র উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১ | সময়: ৭:৫৪ পূর্বাহ্ণ

কচুয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী বিএসসি’র উদ্যোগে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়েছে।

৪ জানুয়ারি সোমবার বিকেলে কচুয়া পৌর ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী বিএসসি’র নেতৃত্বে কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব প্রাণঞ্জল, কচুয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস মিয়া, কচুয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মোস্তফা, পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা মোস্তফা কামাল, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দীন রিমু, কচুয়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন গাজী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিদয় প্রমুখ।

আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দরা। এসময় কচুয়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ, উপ-দপ্তর সম্পাদক সজীব, সদস্য আলমগীর, আরিফ, শাকিল, ৫নং ওয়ার্ডের সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক আমির, ৪নং ওয়ার্ডের সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক শাকিল,রিদয় ধরসহ৯টি ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিল।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন